বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ির সাবেক এসিল্যান্ড জানে আলমের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ৩:৩২ অপরাহ্ণ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ৩:৩২ অপরাহ্ণ
ফটিকছড়ির সাবেক এসিল্যান্ড জানে আলমের বিরুদ্ধে মামলা

সাম্পান ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফটিকছড়ির সাবেক এসিল্যান্ড মো. জানে আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিবেশ আদালতে এডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি আমলে নিয়ে আগামী ২২শে মে শুনানির দিন ধার্য করেছেন।

সালাহ উদ্দিন বিশ্বাসের আইনজীবী রায়হান কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোড়াগাড়ীর ইউএনওসহ ৫-৬ জন ব্যক্তি পরিবেশ দূষণ ও ক্ষতিসাধন করে পুকুর ভরাট করছেন। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬ (৬) অনুযায়ী অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে।

তবে এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ জানে আলম বলেন, যে পুকুর ভরাট নিয়ে মামলা হয়েছে, সেটি ২০ বছর আগে ছিল। এখন সেখানে পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু এটি ভরাট করে চাষাবাদ করতো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য এবং সেখানে পুকুর না থাকায় আমরা ডেভেলপ করছিলাম।
আমাদের হয়রানির জন্যই এ মামলা করা হয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, গোদাগাড়ীর পাকড়ি এলাকায় হাজি মানিক উল্ল্যাহ ওয়াকফ স্টেটের ফসলি জমিতে গুচ্ছগ্রাম নির্মাণ শুরু করেছেন ইউএনও জানে আলম। সেখানে কাজ বন্ধ রাখতে সম্প্রতি আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবু তিনি আদেশ অমান্য করে কাজ চলমান রেখেছেন। এ নিয়েও স্থানীয়রা বেশ ক্ষুব্ধ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares