প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২ | ১২:৪৮ অপরাহ্ণ আপডেট: ৬ জানুয়ারি ২০২২ | ২:৩১ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
এবার সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এনিয়ে স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯ এ ফোন করে বাসায় পুলিশ এনেছেন। এমনকি ডা. মুরাদ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন জাহানারা এহসান।
আজ বৃহস্পতিবার ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে।এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ডা. মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ পাঠানো হয়। ওই সময় ওই সময় মুরাদ হাসান বাসায় ছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই অভিযোগ করা হয়েছে।
