বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নতুন প্রেমে মজেছেন প্রভা!

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২ | ৮:০৫ অপরাহ্ণ আপডেট: ৫ জানুয়ারি ২০২২ | ৮:০৬ অপরাহ্ণ
নতুন প্রেমে মজেছেন প্রভা!

সাম্পান ডেস্ক

ক’দিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজপাড়ায়। সেই গুঞ্জনটা গতি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইমরান ও প্রভার বিভিন্ন মন্তব্যকে ঘিরে। এর বাইরে ক’দিন আগেই ইমরানের সংগীতায়োজনে একটি গানও প্রকাশ পেয়েছে প্রভার। পাশাপাশি বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়ার ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেটিজেনদের অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক রয়েছে। সপ্তাহখানেক আগে প্রভার পোস্ট করা একটি ছবির ক্যাপশনে লেখা ছিল, অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। ইমরানকে ধন্যবাদ জানানো হয়েছে সেই ছবিটি তুলে দেয়ার জন্য।

প্রভার পোস্টের পর ইমরান একই ছবিতে লিখেছেন, মাই বিউটিফুল অ্যাঞ্জেল। প্রভা ফের লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা অন্য একটি ছবিতে ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…। ইন্সটাগ্রামে প্রভার আরেকটি ছবিতে ইমরান লিখেছেন, আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রভা লিখেছেন শোকর আলহামদুলিল্লাহ।

বছরের প্রথমদিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টে ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।

এদিকে, বিষয়টি নিয়ে জানতে ইমরানকে মুঠোফোনে পাওয়া যায়। তিনি তখন ভোলা থেকে শো করে ঢাকায় ফিরছিলেন। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করতেই ইমরান বলেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের সঙ্গে কথা না বলেই অনেকে সংবাদ প্রকাশ করছেন। আমরা ‘জাস্ট ফ্রেন্ড’। খুব ভালো বন্ধু আমার প্রভা। আমার অনেক বন্ধু কিংবা বান্ধবিই রয়েছে, যাদের আমি এমন মন্তব্য করি। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এ ধরনের সংবাদ প্রকাশের আগে অবশ্যই ভালো করে জেনে করা উচিত।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares