বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে পুকুর ভরাট করতেই হাজির ম্যাজিস্ট্রেট, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৩ | ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ | ১১:৪৬ পূর্বাহ্ণ
হাটহাজারীতে পুকুর ভরাট করতেই হাজির ম্যাজিস্ট্রেট, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,

চট্টগামের হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (৮ জানুয়ারি) চিকনদন্ডী ইউনিয়ন এলাকায় বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় রাত রাত ৯টার দিকে। এ ঘটনায় দণ্ডিত ৫৫ বছর বয়সী হাসানু্জ্জামান শহরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা। তিনি ওই পুকুরের মালিকদের মধ্যে একজন।

সোমবার দুপুরে সাম্পাননিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

তিনি বলেন, রোববার ওই পুকুরটি ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পাই। এ প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে হাসানুজ্জামান নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ১ লক্ষ অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares