বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে বাল্যবিয়ের আয়োজন করায় মায়ের ৬ মাসের জেল, বরকে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১০:১৫ পূর্বাহ্ণ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১০:১৮ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে বাল্যবিয়ের আয়োজন করায় মায়ের ৬ মাসের জেল, বরকে অর্ধলক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে মেয়ের মাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ওই বিয়ের বরকেও অর্ধলক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের সানমুন কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিত হোসনে আরা বেগম ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরের বড়ছিলোনিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শফিউল আলমের স্ত্রী ও মেয়ের মা। অন্যদিকে দণ্ডিত বর আনোয়ার হোসেন উত্তর ধুরুংয়ের আবুল মেম্বারের বাড়ীর নুরুল হুদার ছেলে।

বিষয়টি সাম্পান নিউজকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি।

তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা লংঘন করার অপরাধে কনের মা হোসনে আরা বেগমকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনে বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares