প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ৮:১১ পূর্বাহ্ণ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ৮:১৭ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
ফটিকছড়ি -রামগড় মহাসড়কে চট্টগ্রাম থেকে রাগড়ের দিকে বেপরোয়া ভাবে ছুটে আসা (চট্টগ্রাম মেট্রো -ঠ ১১ -০২৭৯) বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ওসমান (২০) নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন এক আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউপির ভাঙ্গা পুলের সামনের টেকে উল্টোপথে আসা বাসটি চাপা দেয় মোটরসাইকেল আরোহীদের। এসময় ঘটনাস্থলে ওসমানের মৃত্যু হয়।
নিহত ওসমান ভুজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়া গ্রামের মুস্তাফিজের ছেলে। এ ঘটনায় আহত আরো এক যুবকের অবস্থা গুরুত্বর।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন- ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ওসমান নামের একজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাস চালক পলাতক।
এসআই/
