সাম্পান ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিক আহত হয়েছে
আজ বুধবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। পরে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
স্থানীয়রা জানান, নৌকা প্রতীকের সমর্থকরা এই হামলা চালায়। আটক দুজন এলাকায় বোয়ালখালীর সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
এছাড়া একই ইউনিয়নের দক্ষিন করোলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মহরম আলী নামে এক সতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়।পরে এই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
এদিকে বোয়ালখালীতে দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
