নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে কেন্দ্রিয় নির্বাহী কমিটিতে চট্টগ্রামের ৬ নেতাকে স্বপদে বহাল রেখেছেন কাউন্সিলররা। তবে যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ ও আমিনুল ইসলাম আমিনের পদোন্নতি হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের কাউন্সিলরদের অনুমতি নিয়ে সভাপতি শেখ হাসিনা এসব নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দপ্তর সম্পাদক পদে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে ওয়াসিকা আয়েশা খান এমপি ধর্ম বিষয়ক পদে কক্সবাজারের সিরাজুল ইসলাম মোস্তাফাকেও স্বপদে বহাল রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদে প্রফেসর ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকেও স্বপদে বহাল রাখা হয়েছে।
তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এমপিকে পদোন্নতি দিয়ে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে পদোন্নতি দিয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
