বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে জুয়ার টাকা জোগাড় করতে শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা !

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ৮:০১ অপরাহ্ণ
হাটহাজারীতে জুয়ার টাকা জোগাড় করতে শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা !

আবু শাহেদ

জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে যায় ভাঙ্গারী ব্যবসায়ী মোহাম্মদ হুমায়ুন। এরপরও ছাড়তে পারেননি সর্বনাশা এই নেশা।শেষ পর্যন্ত জুয়ার টাকার জোগান দিতে নিজের দেড় মাস বয়সী ছেলে সন্তানকে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দেন পাষণ্ড এই বাবা।

বুধবার ( ১৪ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার আলিপুর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
তবে হতভাগা মায়ের আহাজারিতে বিষয়টি জানাজানি হয়ে গেলে পরের দিনই হাটহাজারী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এই ফুটফুটে শিশুটিকে ফিরিয়ে আনা হয়।

শিশুটির মা মর্জিনা বেগম (৩৭) বলেন, ‘আমার দেড় মাস বয়সী ছেলে সন্তানকে আমার স্বামী জুয়ার টাকার জন্য ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রয় করে দিয়েছে। এর আগেও তিনি তাঁর আরেক বউয়ের শিশু সন্তানকে ১ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন। আজ সকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আমি আমার কলিজার ধনকে ফিরে পেয়েছি।’

স্থানীয়রা জানান, জুয়ার টাকা জোগান দিতে যে বাবা তাঁর সন্তানকে বিক্রি করতে পারে, সে অন্যের বাচ্চাকেও বিক্রি করতে দ্বিধাবোধ করবেনা। এনিয়ে এলাকায় আতঙ্ক ও তোলপাড় সৃষ্টি হয়েছে। আশপাশের বাবা মায়েরা তাদের সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তাঁরা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, বাচ্চা বিক্রির ঘটনাটি কেউ আমাকে জানায়নি।তবে মাসুম শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। আর এরকম ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আমরা কাজ করছি।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, বাবা তাঁর সন্তানকে টাকা জন্য বিক্রি করা দিয়েছেন – এটা আসলে খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা অনেক কাজ করেছি। পৌরসভাও কাজ করেছে। বাচ্চাটি তার মায়ের কোলে ফিরে পাওয়ায় আমরা সকলেই আনন্দিত।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares