বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘বিএনপি দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে সেটি আর সম্ভব নয়’

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ | ১১:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ | ১১:৪৮ পূর্বাহ্ণ
‘বিএনপি দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে সেটি আর সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিএনপি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তবে সেটি আর সম্ভব নয়।কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সৈনিকেরা মাঠে রয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে নগরের বহদ্দারহাট মোড়েধে চান্দগাঁও থানা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াত-বিএনপির নৈরাজ্য, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি দেশে জঙ্গি এবং সন্ত্রাসের মদদ নিয়ে জ্বালাও পোড়াও সহ ধ্বংসাত্মক কার্যকলাপ করার করতে চায়। সে লক্ষ্যেই আন্দোলনের ডাক দিয়েছে তারা।

মেয়র বলেন,চট্টগ্রামে অটো টেম্পু ড্রাইভার মুসা এবং স্কুল পড়ুয়া ছাত্রী অন্তু বড়ুয়ার মতো যদি কারও ওপর হামলা-নির্যাতন করা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে জামায়াত-বিএনপির মতো আগুন সন্ত্রাসী দলকে প্রতিহত করুন।

চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নূরুন নবী সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলম শহিদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন সায়েম, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস মো. ইলিয়াস উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ছ আবু সাইদ সুমন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. নোমান চৌধুরী, বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares