বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘তত্ত্বাবধায়ক সরকার মরি গেইয়্যে গই’

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২ | ২:৫৬ অপরাহ্ণ আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ | ৩:০০ অপরাহ্ণ
‘তত্ত্বাবধায়ক সরকার মরি গেইয়্যে গই’

সাম্পান ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরি গেইয়্যে গই। ইবারে আর জ্যাতা করার দরকার কি? আছে নি দরকার?’


বুধবার (৭ ডিসেম্বর) সকালে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, , ‘ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরি গেইয়্যে গই। ইবারে আর জ্যাতা করার দরকার কি? আছে নি দরকার? ইবা মরি গেইয়্যে গই। তত্ত্বাবধায়ক মরি গেইয়্যে গই। এখন ফখরুল তত্ত্বাবধায়ক লই চিল্লার। লাভ হবে? লাভ হবে?’

তিনি বলেন, ‘আপনারা যারা পেকুয়ার মানুষ, চকরিয়ার মানুষ, রামুর মানুষ। অনেরা ক্যান আছন? ক্যান আছ…? গম আছন ন্যা? প্রিয় ভাই ও বোনেরা, মঞ্চে কে আছেন? কে আছেন মঞ্চে? আমাদের পূর্ব পৃথিবীর সূর্য্য। বাংলাদেশের আজ যে রুপান্তর, কক্সবাজারের রুপান্তর। এই রুপান্তরের রুপকার কে তিনি? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না। বিএনপিকে বিশ্বাস করবেন না। হাওয়া ভবনের যুবরাজ অর্থপাচারে সাত বছরের দন্ডিত তারেক রহমানকে বিশ্বাস করবেন না। ঠিক আছে? বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে- ‘কুকুর থেকে সাবধান’। বাংলাদেশের জনগণ বলে, ‘বিএনপি থেকে সাবধান।’ তারেক রহমান থেকে সাবধান।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares