বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আমিরাতে নানা আয়োজনে সুন্দরপুর প্রবাসী পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২২ | ১:৩৬ অপরাহ্ণ আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ | ১:৩৬ অপরাহ্ণ
আমিরাতে নানা আয়োজনে সুন্দরপুর প্রবাসী পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:


বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুন্দরপুরের প্রবাসীদের নিয়ে গঠিত মানবিক ও সেবামুলক সংগঠন সুন্দরপুর প্রবাসী পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৯ টায় আরব আমিরাতের দেরা দুবাই ল্যান্ডমার্ক হোটেল বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মোস্তফা চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ফখরুদ্দিন চৌধুরী ফারুক ও প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম আজাদ মুন্না।

পরিষদের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার মোঃ সরোয়ার, ইন্জিনিয়ার মোঃ শহিদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আবছার, মোঃ মিজান, সহ-সভাপতি মোস্তফা চৌধুরী, মোজাম্মেল ওসমান, মোনাফ সিদ্দিকী, মোঃ হানিফ, দিদারুল আলম, মোঃ শাহিন, জসিমউদদীন, সাধারণ সম্পাদক ওসমান গণি রুমেল, যুগ্ম সম্পাদক আবু সাহাদাত, রবিউল হোসেন ইমন, মোর্শেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান। পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীরদের প্রতি সম্মান জানানো হয়।

পরে সংগঠনের গঠনতন্ত্র উপস্থাপন করেন প্রধান বক্তা সমন্বয়ক সেলিম আজাদ মুন্না। পরিষদের ভিশন তুলে ধরেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুল আবছার ও মো. মিজান। পরিষদের বার্ষিক হিসাব বিবরণী তুলে ধরেন অর্থ সমন্বয়ক সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল ওসমান।

সভায় বক্তারা বলেন, পরিষদের মানবিক কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে সদস্য সংগ্রহ, প্রাদেশিক কমিটি গঠন জরুরী। তাছাড়া অনুদান প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের প্রথমে গুরুত্ব দিতে হবে। দীর্ঘমেয়াদী কর্মসংস্হানের লক্ষ্যে সমতার ভিত্তিতে এলাকার অসহায় পরিবারের ৯ জনকে প্রবাসী এনে কর্মসংস্হানের ব্যবস্হা করা। শিক্ষাখাতে উপবৃত্তি প্রদান। চিকিৎসা ও বিবাহ খাতে অনুদান চলমান রাখা।

এছাড়াও দেশে অসহায় পরিবারেরবর্গের সদস্যদের কর্মসংস্হানের জন্য রিক্সা প্রদান। এলাকার যুব সমাজের অবক্ষয়রোধে ক্রিড়া প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের আয়োজন করা। পবিত্র রমজান মাসে অসহায় পরিবারবর্গের জন্য খাদ্যসামগ্রী বিতরণ। যেকোন প্রাকৃতিক দূর্যোগে সহায়তা প্রদান করা।

পরিশেষে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন উপস্থিত সকলে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares