বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শিশু আয়াতের ‘খুনি’ আবির আলির বাবা – মা আটক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ৮:৩১ পূর্বাহ্ণ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ৮:৩১ পূর্বাহ্ণ
শিশু আয়াতের ‘খুনি’ আবির আলির বাবা – মা আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ইপিজেডে ৬ বছর বয়সী শিশু আয়াতকে খুনের ঘটনায় অভিযুক্ত আবির আলীর পিতা মাতাকে আটক করেছে পুলিশ।পরে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে বন্দরটিলার বাসা থেকে আবির আলীর পিতা আজহারুল ইসলাম ও মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)।

মামলার তদন্তকারী কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অপহরণ ও লাশ গুমের বিষয়টি জানতে আবির আলীর বাবা মাকে আটক করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। পরে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, আবির আলীর পিতা আজহারুল ভ্যানচালক ও মা গার্মেন্টস কর্মী। তাদের বাড়ি রংপুর জেলায়।দুইজনের মধ্যে কয়েক মাস আগে ছাড়াছাড়ি হয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares