নিজস্ব প্রতিবেদক
ইপিজেডের ৬ বছর বয়সী শিশু আয়াত এর হত্যাকারী আবিরকে আদালত প্রাঙ্গণে পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই দেয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।পরে অতিরিক্ত পুলিশ এসে কৌশলে সেখান থেকে ছাড়িয়ে আদালতের হাজতখানায় নিয়ে রাখেন।হাজতখানায় তাকে হ্যালমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে রাখা হয়।
সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, দুদিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে আবিরকে আবার রিমান্ড আবেদন করতে আদালতে তোলা হয়।তাকে আদালতে তোলার খবরে সেখানে সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়।আবিরকে বহনকারী পুলিশের ভ্যানটি আদালত প্রাঙ্গণে আসতেই ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা।তারা গাড়ি থেকে আবিরলে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করে। তবে সেখানে উপস্থিত পুলিশের কারণে সেটা আর সম্ভব হয়নি।জনতা আবিরকে বহনকারী পিবিআইয়ের গাড়ি ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে হাজতখানায় নিয়ে আসেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতাকে আসামিকে আদালত প্রাঙ্গণে ঘিরে ধরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে ফাঁসির দাবিতে স্লোগানও দিতে দেখা গেছে।
এদিকে সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আবিরকে আদালতের এজলাসে হাজির করে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমাণ্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানীকালে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত ৭দিনের রিমাণ্ড মঞ্জুর করেন
