বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাঁচলাইশে নিজ বাসায় ইসলামী ফাউন্ডেশনের কর্মচারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্ত্রী আটক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ | ৭:৩৫ পূর্বাহ্ণ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ | ৭:৫১ পূর্বাহ্ণ
পাঁচলাইশে নিজ বাসায় ইসলামী ফাউন্ডেশনের কর্মচারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ভাড়া বাসায় মাওলানা আব্দুল মান্নান (৩৭) নামে ইসলামী ফাউন্ডেশনের এক কর্মচারীকে কম্বল মুড়িয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।এই ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়।

বুধবার সকালে পাঁচলাইশ থানাধীন বিবিরহাটের সুন্নিয়া মাদ্রাসা এলাকার একটি ভাড়া বাসা থেকে আব্দুল মান্নানের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ভুক্তভোগী আব্দুল মান্নান ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার বাগমারা এলাকার আলী আহমদের পুত্র।তিনি ইসলামী ফাউন্ডেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ফটিকছড়ি মডেল ইউনিটের কেয়ারটেকার ছিলেন।দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশের সুন্নিয়া মাদ্রাসা এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের সাথে থাকতেন।গত দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন।এই বিষয় নিয়ে ১ম স্ত্রী খাদিজা বেগম ও তার সন্তানদের সাথে আব্দুল মান্নানের মনোমালিন্য ছিলো।এই ঘটনার জেরে খাদিজা ও সন্তানরা মিলে তাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে ইসলামী ফাউন্ডেশনে কর্মরত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে জেনেছি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।এই ঘটনায় তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি প্রাথমিকভাবে কম্বল চাপা দিয়ে তাকে হত্যার কথা স্বীকার করেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares