নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, আগুন সন্ত্রাসীরা শান্তিপূর্ণ পরিবেশ, অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়। তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের মতো বলিষ্ট ভূমিকা রাখতে হবে।
রোববার (২০ নভেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান এসব কথা বলেন।
এম এ সালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।সভায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে ৪০০ কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহেদা সুলতানা, রওশন আরা বেগম, সম্পাদক মণ্ডলীর সদস্য সাহিদা বিবি জেলী, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেরদৌস ডলি, রোকেয়া বেগম, জাহানারা নাজনীন, অ্যাড. বিবি আয়েশা, দিলরুবা ইয়াসমিন, রহিমা মনসুর, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, সেলিনা আকতার, কার্যনির্বাহী সদস্য সুরাইয়া বাকের বক্তব্য রাখেন।
