বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কক্সবাজারে ১৪৪ ধারা ভেঙ্গে মাঠে বিএনপি,পরিস্থিতি থমথমে

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২ | ৭:০৩ পূর্বাহ্ণ আপডেট: ৩ জানুয়ারি ২০২২ | ৭:০৯ পূর্বাহ্ণ
কক্সবাজারে ১৪৪ ধারা ভেঙ্গে মাঠে বিএনপি,পরিস্থিতি থমথমে

সাম্পান ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজারে ১৪৪ ধারা ভেঙে জনসমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এনিয়ে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে ।

আজ সোমবার (০৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে এ বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তবে কোথাও সংঘাতের খবর পাওয়া যায়নি।

জানা যায়,আজ সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহরের ঈদগাহ মাঠের সামনে সমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। একই সময় জেলা যুবলীগ সমাবেশের ডাক দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।


জেলা বিএনপির সভাপতি মোঃশাহজাহান বলেন, সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের পূর্ব নির্ধারিত জনসভাস্থলে যুবলীগের কর্মসূচি দেওয়া তাদের হীনমানসিকতার বহিঃপ্রকাশ। জনসভা করতে না পেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে।
এছাড়া বিভিন্ন উপজেলা থেকে পথসভায় আসার পথে বাধাপ্রাপ্ত হয় নেতা-কর্মীরা । উপজেলা শহরেও বিক্ষোভ মিছিল করেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares