বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

৪ দফা জানাযা শেষে জাফরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২২ | ১২:১৬ অপরাহ্ণ
৪ দফা জানাযা শেষে  জাফরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

হাজার হাজার মানুষের অংশগ্রহণে ৪ দফা জানাযার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে দাফন করা হয়েছে।জানাযায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ, জাতীয় পার্টি,জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ( ৮ নভেম্বর) রাতে নগরীর পাথরঘাটা বাসভবনের সামনে বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় নগরের জমিয়তুল জমিয়তুল ফালাহ মাঠে দ্বিতীয় দফা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা শেষে জাফরুল ইসলাম চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজের জম্মস্থান বাঁশখালীর জলদী হাইস্কুল মাঠে।সেখানে দুপুর ২টায় তৃতীয় দফা জানাযা এবং বিকেল ৩টায় গুনাগরী ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ দফা জানাযা অনুষ্ঠিত হয় । জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।এতে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম নগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান উপস্থিত ছিলেন। দাফন শেষে বিএনপি ও বিভিন্ন সংগঠনের অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জাফরুল ইসলাম চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য,বর্ষীয়ান রাজনীতিক জাফরুল ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares