বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালিতে মামলা, আহবায়কসহ আটক ১৪

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ৪:০৬ অপরাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
দক্ষিণ জেলা  স্বেচ্ছাসেবক দলের ১৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালিতে মামলা, আহবায়কসহ আটক ১৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারও (৪২) রয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি করেন এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলাটি করেন।

জানা যায়, মামলায় ১৫০ জনকে আসামী করা হয়।এরমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর,
আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. নঈমউদ্দীন চৌধুরী, ইকবাল হায়দার চৌধুরী, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল আলীমসহ ১৪ জনকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহেদুল কবির বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে মোট ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সেখান থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ১৪ জনকে আটক করা হয়েছে।বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে পুলিশ ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত।এসময় নিজেদের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।সেই মিছিল থেকেই ধাওয়া দিয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারসহ ১০ জনকে আটক করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares