সাম্পান ডেস্ক:
সেবামুলক ইসলামি সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ (একেএমবি) ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন মিছফা শাখার ব্যবস্থাপনায় ও মিছফা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় প্রতি বারের ন্যায় এবারও পবিত্র জশনে ঈদে মীলাদুন্নবী (ﷺ) উপলক্ষে মিলাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বাদে মাগরিব হতে মিছফা আল মদিনা হোটেল প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ইউনুচ খান রুবেল ও মোহাম্মদ নেজাম উদ্দীনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে মাহফিল শুরু হয়।
এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মিছফা শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন।
প্রধান অথিতি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল জলিল, বিশেষ অতিথি মিছফা শাখার উপদেষ্টা মো নজির আহমেদ, আব্দুল হক, মোহাম্মদ নাছির, মোহাম্মদ দিদার ও মোহাম্মদ রফিক।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্হিত ছিলেন মৌলানা এনামুল হক কাদেরী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল আজম, বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল কালাম রেজা।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, উপদেষ্টা এম সেলিম তালুকদার সাইফুল ইসলাম ফরহাদ, মিজানুর রহমান নুরুল করিম, ইকবাল হোসেন, লোকমান হোসেন, মুমিনুল ইসলাম, শাহ আলম।
উক্ত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিছফা শাখার সহ সভাপতি আবু তালেব, মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রানা, আকাশ, সজীব, সাইফুদ্দীন, আমির, শফি, রাশেল।
প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও মিছফা এরিয়ার অনেক পাকিস্তানি-ইন্ডিয়ান প্রবাসিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য মীলাদ- ক্বীয়াম দেশ ও প্রবাসীদের জন্য কল্যাণ কামনা করে মুনাজাত ও তাবারুক গ্রহনের মাধ্যম মাহফিল সমাপ্ত হয়।-প্রেস রিলিজ
