বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কক্সবাজারের আলোচিত রাষ্ট্রপতি প্রার্থী জগদীশ পার্থ গ্রেফতার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ৩:৫২ পূর্বাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২২ | ৩:৫৪ পূর্বাহ্ণ
কক্সবাজারের আলোচিত রাষ্ট্রপতি প্রার্থী জগদীশ পার্থ গ্রেফতার

সাম্পান ডেস্ক

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হলে ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেওয়া জগদীশ বড়ুয়া পার্থকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়,জগদীশ কক্সবাজার পৌরসভার ঝিলংজা পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে। নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা এ জগদীশ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে ভিডিওবার্তা প্রচার করেন তিনি। এ সময় জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের (ইউনিয়ন পরিষদ সদস্য) গালিগালাজ এবং নির্বাচনে হারলে রাষ্ট্রপতি পদে নির্বাচনসহ আবোল-তাবোল নানা কথা বলে আলোচনায় আসেন তিনি।
নির্বাচনে মোট নয় ভোট পেয়ে পরাজিত হওয়ার পরের দিন আরেক ভিডিওবার্তায় নিজেকে আগামীবারের ‘রাষ্ট্রপতি প্রার্থী’ ঘোষণা দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares