সংবাদ বিজ্ঞপ্তি
সাতকানিয়ার ছদাহা’র কৃতিসন্তান এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ছদাহা ইউনিয়নের প্রাচীন বিদ্যাপীঠ (১৯২৫ সালে প্রতিষ্টিত) আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এরই মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির অভিভাবকের দায়িত্ব নিলেন।
জানা যায়, এডভোকেট আনোয়ার শিক্ষাগত জীবনে ছদাহা কেফায়াতুল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। পরবর্তীতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের (সিটি ক্যাম্পাস, ১ম ব্যাচ) আইন বিভাগ থেকে এলএলবি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে এলএলএম পাস করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ভিক্টিমোলোজি এন্ড রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এডভোকেট আনোয়ার হোসাইন বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। এর মধ্যে মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চট্টগ্রাম মহানগর এর সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি আইন অঙ্গনে আর সমাজে সৎ ও মানবিক কর্মী হিসাবে বেশ পরিচিত।
এডভোকেট আনোয়ার হোসাইন বলেন, সুবিধাবঞ্চিত মানুষ সহ যেকোন মানবিক কাজে সাড়া দিতে প্রস্তুত আছি। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দেশ ও দশের সেবা করতে পারি।
