২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষায় ফলাফল প্রকাশ হয়েছে।এতে সারাদেশে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।আর চট্টগ্রামে এই হার ৯১ দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
জানা যায়, এবার সারাদেশে পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
এদিকে এবছর এসএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি।
এবার চট্টগ্রামে মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৯ হাজার ৮ জন। গতবারের তুলায় এবার ৩ হাজার ৭৮৩ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জানা যায়,এই বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। গতবার যা ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ।
এবারে দাখিলে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। এর মধ্য পাস করেছে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন।
