বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলামের নিরঙ্কুশ বিজয়

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ১২:১১ অপরাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলামের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।এতে নিরঙ্কুশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।নির্বাচনে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, নির্বাচনে বিকেল ৫ টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।এতে আনারস প্রতীকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট।প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।

জানা যায়,নির্বাচনে মোট ভোটার ছিলো দুই হাজার ৭৩০ জন। আর ফলাফল অনুযায়ী ১৫টি কেন্দ্রে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন।যা মোট ভোটারের ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া ১৫ টি উপজেলা মিলিয়ে ২১ জন সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচিতদের সবাই আওয়ামী লীগ সমর্থিত।

উল্লেখ্য, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্রলীগের রাজনীতি করা অবস্থায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেম।তিনি নাজিরহাট কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares