বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হেফাজতের আমীর বাবুনগরী হাসপাতালে ভর্তি, পিত্তথলিতে পাথর শনাক্ত

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ
হেফাজতের আমীর বাবুনগরী হাসপাতালে ভর্তি, পিত্তথলিতে পাথর শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।ইতোমধ্যে তার পিত্তথলিতে পাথর শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আল্লামা বাবুনগরীকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা যায়,আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী কয়েকদিন ধরে পেটে ব্যথা অনুভব করছেন।এরমধ্যে বৃহস্পতিবার সকালে তার ব্যথা বেড়ে যায়।পরে তাঁকে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর পিত্তথলিতে পাথর শনাক্ত করেন।

বাবুনগরী সাথে হাসপাতালে থাকা নাতি মাওলানা বরকতউল্লাহ বাবুনগরী বলেন, দাদার আগে থেকে অনেক অসুস্থতা ছিলো।এরমধ্যে কয়েকদিন ধরে পেট ব্যথা করতে থাকে।বৃহস্পতিবার সকালে ব্যথা বেড়ে গেলে ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসি।এখানে আনার পর ডাক্তার কয়েকটি পরীক্ষা দিলো।রিপোর্টে উনার পিত্তথলিতে পাথর শনাক্ত হয়েছে বলা জানানো হয়।

বরকত উল্লাহ বলেন, ‘ডাক্তার বলেছেন অপারেশন করে সাধারণত এই পাথর ফেলা দেয়া হয়।তবে দাদার বয়সের কারণে সেটা নাকি আর সম্ভব নয়।ওষুধের মাধ্যমে যতটুকু পারা যায় সেটি দুর হবে।’

তিনি বলেন, ‘এখন কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।উনি এখন ভাত -টাত খেতে পারছেনা।পাইপের মাধ্যমে তরল খাওয়া দেয়া হচ্ছে।তবে উনার হুশ আছে।আমাদেরকে চিনতে পারেছেন।একটু একটু কথাও বলছেন।’

উল্লেখ্য, আল্লামা জোনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমীর হন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। তিনি জোনায়েদ বাবুনগরীর আপন মামা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares