বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সন্তানকে আর লুকিয়ে রাখতে পারলেন না ‘নাম্বার ওয়ান’ শাকিব খান

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৭:১৫ পূর্বাহ্ণ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৭:১৫ পূর্বাহ্ণ
সন্তানকে আর লুকিয়ে রাখতে পারলেন না ‘নাম্বার ওয়ান’ শাকিব খান

সাম্পান ডেস্ক

শেষ পর্যন্ত স্ত্রী বুবলী ও সন্তান শেহজাদ খানের কথা সবার সম্মুখে স্বীকার করলেন শাকিব খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের সাথে ছবি পোস্ট করে তাকে নিজের গর্ব বলেও দাবি করেছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক বলে পরিচিত শাকিব।

জানা যায়,দুইদিন আগে বুবলি বেবি বাম্পের ছবি প্রকাশ করার পরই শুরু হয় তুমুল সমালোচনা আলোচনা। এরপর আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের ছবি। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়।

জানা যায়, শেহজাদের বয়স যখন আড়াই বছর তখনো বিয়ে সন্তান নিয়ে তুমুল লুকোচুরি করে আসছিলেন শাকিব খান। কোনোভাবেই স্ত্রী সন্তানের কথা প্রকাশ্যে আনেননি এই নায়ক।শেষ পর্যন্ত শুক্রবার সকালে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে (৩০ সেপ্টেম্বর) একটি স্ট্যাটাসের মাধ্যমে স্বামী শাকিব খান ও ছেলে শেহজাদ খান বীরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এদিকে সকালে বুবলির সেই পোস্টের কয়েক ঘন্টা পর শাকিব খান তার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন।সেই পোস্টে শাকিব লিখেন,আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

জানা গেছে, শাকিবের সন্তান শেহজাদের জম্ম হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। সেখানে সন্তান জন্ম দিয়ে ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares