বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে পুলিশ সদস্যের ১৫ বছর কারাদণ্ড

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:৪৮ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে পুলিশ সদস্যের ১৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মাদক মামলায় বরখাস্তকৃত এক পুলিশ সদস্যের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত এই পুলিশ সদস্যের নাম আবুল বাশার।তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বরূপ পাল জানান, আদালত আসামিকে ১৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি অভিযান চালায় র‌্যাব। সেখানে ৩১ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন পুলিশ সদস্য আবুল বাশার। ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আবুল বাশারের বিরুদ্ধে। ২০২১ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares