বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পাঁচ শতাধিক নারী চা শ্রমিকের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ৫:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ৫:৩৮ অপরাহ্ণ
পাঁচ শতাধিক নারী চা শ্রমিকের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার শীতবস্ত্র বিতরণ

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম’র উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শীতবস্ত্র বিতরণ করেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) শীতপ্রবণ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা বাগানের নিম্ন আয়ের ও দরিদ্র পাঁচ শতাধিক নারী শ্রমিকের হাতে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সঠিক ও কার্যকর পদক্ষেপের কারণ মানুষের জীবনমানের অভাবনীয় পরিবর্তন হয়েছে। দেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ। আগের মতো বিদ্যুৎ মাঝে মাঝে আসে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সারাদেশে।

তিনি বলেন,উন্নয়নের উৎসব চলছে দেশের প্রতিটি আনাচে কানাচে। শিল্প উদ্যোক্তারা ব্যবসা বান্ধব পরিবেশ পেয়ে নতুন নতুন কারখানা স্থাপনে উৎসাহী হচ্ছে। শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান হচ্ছে। দেশে বিদেশি বিনিযোগ বেড়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ। এক কথায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইস্পাত কঠিন নেতৃত্ব ও দেশ পরিচালনায় অভাবনীয় দক্ষতা ও বিচক্ষণতার কারণে দেশ এভাবে এগিয়ে যাচ্ছে। এতে সারাবিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল হয়েছে। বিপ্লব বড়ুয়া এসব প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগের জন্য কেএসআরএমকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, কেএসআরএম যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরবিচ্ছিন্ন কাজ করে। যা মানবতার অনন্য উদাহরণ। তাদের এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে।কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares