আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে সীতাকুণ্ডে ইউপি সদস্যের ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাহাব উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোর নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহাব উদ্দিন উপজেলার হাসানাবাদের নুরুজ্জামানের ছেলে।
র্যাব জানায়, গত ২৯ জুন নিহত মুমিনুল হক তার ছেলে ও ভাতিজাসহ গরুর হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুরাদপুরের আমিন মোহাম্মদ সি-রোড এলাকায় চারটি সিএনজিচালিত অটোরিক্সাযোগে এসে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় অন্য একটি অটোরিক্সা নিয়ে আসা একজন তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মুমিনুলের ওপর হামলা চালায়। হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার লুঙ্গির ভেতরে থাকা নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মুমিনুলের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে ১ জুলাই সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
