প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ | ৬:৪১ পূর্বাহ্ণ আপডেট: ৩১ আগস্ট ২০২২ | ৬:৪১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ( র্যাব) এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্র আটক করে।এসময় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চল দুর্গম পাহাড়ি এলাকায় দুধর্ষ অভিযান পরিচালনা করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক একটি টিম।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বুধবার ভোরে বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ অস্ত্র তৈরির কাঁচামাল, অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এই বিষয়ে র্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ দুপুর সাড়ে ১২টায় ব্রিফিং করবেন।
