নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া ও এতিমখানায় দুটি কোরআন দেয়ার শর্তে গাঁজাসহ আটক দুই ব্যক্তিকে মুক্তি দিয়েছেন চট্টগ্রামের আদালত।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে অভিযোগ গঠনের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। আসামীরা এর আগে সবিস্তারে ঘটনার বর্ণনা দিয়ে নিজেদের দোষ স্বীকার করে নেন।
জামিন পাওয়া এই দুই ব্যক্তি হলেন মোহাম্মদ হোসেন (৪২) ও আবদুর রহিম (৩০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হাদ চৌধুরী রনি বলেন, এই দুই আসামি এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন চট্টগ্রামের বন্দর থানা পুলিশের হাতে। মামলার চার্জ গঠনের দিন সোমবার আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন আসামিরা। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা না থাকায় ব্যতিক্রমী এমন সাজা প্রদান করেন বিচারক। মামলায় ১ বছরের কারাবাসের পরিবর্তে, এক বছর টানা ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং দুটি এতিমখানায় বাংলা অনুবাদসহ কোরআন শরীফ প্রদানের নির্দেশ দেন দুজনকে।
তিনি আরও বলেন, খুবই সুন্দর একটি রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে আমরাও সন্তুষ্ট, রাষ্ট্রপক্ষও সন্তুষ্ট
