বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ম্যাজিস্ট্রেটকে বাল্য বিবাহের মিথ্যা তথ্য দিয়ে কারাগারে ফটিকছড়ির যুবক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ৪:৫৬ অপরাহ্ণ
ম্যাজিস্ট্রেটকে বাল্য বিবাহের মিথ্যা তথ্য দিয়ে কারাগারে ফটিকছড়ির যুবক

ফটিকছড়ি প্রতিনিধি


ফটিকছড়িতে বাল্য বিয়ের মিথ্যা তথ্য দিয়ে ভ্রাম্যমান আদালতকে হয়রানীর অপরাধে মুহাম্মদ তৌহিদুল আলম (৪০) নামে এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ ২৮ আগস্ট রবিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর গ্রামে এ ঘটনা ঘটে।সাজাপ্রাপ্ত আসামী তৌহিদুল আলম কাঞ্চননগর গ্রামের নুরুল ইলিয়াছের ছেলে৷

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম বলেন, ‘এক মেয়েকে বাল্যবিয়ে হচ্ছে বলে মিথ্যা তথ্য মোবাইল কোর্টকে বিভ্রান্ত ও বিপথে পরিচালনার দায়ে ওই ব্যাক্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৬ ধারায় ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares