বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বালুছড়ায় মার্ক ফার্মেসির ১৫ তম শাখা উদ্বোধন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:৪১ পূর্বাহ্ণ আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১০:৪১ পূর্বাহ্ণ
বালুছড়ায় মার্ক ফার্মেসির ১৫ তম শাখা উদ্বোধন

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের বালুছড়ায় জাঁকজমকপূর্ণভাবে যাত্রা শুরু করলো মার্ক পরিবারের ১৫ তম প্রতিষ্ঠান মার্স ফার্মেসি বালুছড়া শাখা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর বালুছড়া এলাকার ক্যান্টনমেন্ট বোর্ড সুপার মার্কেটে ফিতা কেটে ফার্মেসিটি উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব সাহেদ ইকবাল বাবু।

এসময় উপস্থিত ছিলেন মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক হাফাজুর রহমান, চিলড্রেন ব্রাইট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিদওয়ানুল আলম, মার্ক গ্রুপের পরিচালক তৌহিদুল আলম চৌধুরী, নেজাম উদ্দিন, মানবাধিকার নেতা জুবাইর আরফিন, ফার্মেসি পরিচালক শফিউল আজম।

উদ্বোধনের পর মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন মার্ক পরিবারের সদস্যরা। এর আগে বিকেলে খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।

মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী বলেন, আমরা ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে আজকে ১৫তম বালুছড়া শাখার যাত্রা শুরু করেছি। আমরা শুরু থেকেই ন্যায্য মূল্যে ওষুধ বিক্রি করে আসছি। এবং দক্ষ সেল্সম্যান দ্বারা যথাযথ প্রেসক্রিপশনের মাধ্যমে ক্রেতাদের ওষুধ প্রধান করছি। আমরা মেয়াদ ওত্তীর্ণ বা ভেজাল কোন ওষুধ বিক্রি করেনি। আমরা সবকিছুর গুণগত মান বজায় রেখে মার্ক ফার্মেসিকে চট্টগ্রাম থেকে ধারাবাহিকভাবে সারাদেশে ছড়িয়ে দেবো, ইনশাল্লাহ। সে ক্ষেত্রে সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আর আজকে আমাদের এই ফার্মেসি শুরু করতে যারা পাশে ছিলেন সবাইকে মার্ক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares