বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৩ আগস্ট ২০২২ | ৫:৩০ অপরাহ্ণ
বাঁশখালীতে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জালিয়াঘাটার বাসিন্দা মোহাম্মদ নোমানের জমজ কন্যা শিশু মোছাম্মৎ রুপসা(৪) ও মোছাম্মৎ রুপসী(৪) পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার(২৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে তাদের পুকুরে ডুবে মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। পরে নিহত পরিবারকে আর্থিক ও মানসিক সহায়তা দিতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুজ্জান চৌধুরী।

জানা গেছে, পুকুরে ডুবে জমজ কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারের পাশে দাড়ান। দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটান। পরে বাঁশখালী উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে নিহতদের  দাফন কাফনের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুজ্জান চৌধুরী বলেন, এরকম একটা ঘটনার খবর পেয়ে আমি নিহত পরিবারের কাছে যাই। দুই জমজ সন্তানকে এক সঙ্গে হারিয়ে পরিবারটি বাকরুদ্ধ। আমার পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য যতটুকু সম্ভব আমি করেছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares