বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আদালতে স্ত্রীকেই সাড়ে ৪ লাখ টাকায় নতুনভাবে বিয়ে করে জামিন পেলেন সেই সাগর

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ৬:১২ অপরাহ্ণ আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ৬:১৮ অপরাহ্ণ
আদালতে স্ত্রীকেই  সাড়ে ৪ লাখ টাকায় নতুনভাবে   বিয়ে করে জামিন পেলেন সেই সাগর

নিজস্ব প্রতিবেদক

গোপনে বিয়ে করে সন্তান জম্মের পর এসে স্ত্রীকে অস্বীকার করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া নগরীর বায়েজিদের যুবক মোহাম্মদ সাগরের জামিন হয়েছে।স্ত্রী ফারহানা ইসলাম শারমিনকে সাড়ে ৪ লাখ টাকা কাবিন দিয়ে পুনরায় বিয়ে করার পর আদালত তাকে অন্তর বর্তীকালীন জামিন দিয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আজিজ আহমেদ ভূঞার আদালতে এই বিয়ে হয়।বিয়ের পরে মামলার বাদী ফারহানা ইসলাম শারমিনের জিম্মায় মো. সাগরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মামলায় বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আনোয়ার শাহাদাত চৌধুরী নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদীর আইনজীবী আনোয়ার শাহাদাত চৌধুরী নয়ন বলেন, আসামি মো. সাগরের সঙ্গে বাদীর ৪ লাখ ৫০ হাজার টাকার কাবিনে আদালতে বিয়ে হয়েছে। আদালত বিয়ের পরে বউয়ের জিম্মায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

সম্পূর্ণ ফ্রিতে মামলার কার্যক্রম পরিচালনা করা এই আইনজীবী বলেন, আমি মানবিক কারণে মামলাটি চালিয়েছি।আমি চেয়েছি ওই নারী তার স্ত্রীর পরিচয় পাক।আর তাদের নিষ্পাপ বাচ্চাটি বাবার পরিচয়ে বড় হয়ে উঠুক।আশা করছি এই দম্পতি এখন থেকে সুন্দরভাবে বাকি জীবন পরিচালনা করবেন।

উল্লেখ্য, প্রায় ৫ বছর আগে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার বাসিন্দা ফারহানা ইসলাম শারমিন ও মোহাম্মদ সাগরের চাকরি সূত্রে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সাগর শারমিনকে বাসায় হুজুর ডেকে গোপনে বিয়ে করেন।তবে সেই বিয়েতে হয়নি কাবিন রেজিষ্ট্রেশন। ইতিমধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তার বয়স এখন ১ বছর ৪ মাস। এদিকে কাবিননামা রেজিস্ট্রি না করায় সুযোগে সাগর দীর্ঘদিন পর এসে স্ত্রী ও সন্তানকে অস্বীকার করতে থাকে।বাধ্য হয়ে শারমীন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মামলার আবেদন করলে আদালত হাটহাজারী থানাকে মামলার নেওয়ার নির্দেশ দেন। এ মামলায় আসামি করা হয় মো. সাগর, সাগরের ভাই রেজাউল করিম শাকিল ও বাবা মোহাম্মদ ইদ্রিস হাওলাদারকে। মামলায় পুলিশ সাগরকে আটক করে কারাগারে পাঠায়।তখন থেকে সে কারাগারে আছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares