প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ১০:০৪ পূর্বাহ্ণ আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ১০:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় সদ্য প্রয়াত জেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার( ৫০) পুত্র মাইনুল আলমের গুলিতে নিহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে শামসুল আলম মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, বাবার মৃত্যুর পর সম্পত্তির বন্টন নিয়ে মায়ের সাথে শামসুল মাইনুলের বিরোধ ছিলো।এই বিরোধের কারণেই মুলত হত্যাকাণ্ড ঘটেছে।বাবা শামসুল আলম মাস্টার জাতীয় পার্টির নেতা হলেও মাইনুল চট্টগ্রাম শহরে যুবলীগের রাজনীতি করতেন।এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা যায়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে।প্রয়াত শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা একটি শর্টগান ছিল। কীসের গুলি মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
