প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ১২:৫৬ অপরাহ্ণ আপডেট: ১০ আগস্ট ২০২২ | ১:১৬ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আজ কিছুক্ষণ আগেই রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি একটি ছেলে সন্তানের জম্ম দেন । পরীমনির ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।মা ও নবাগত সন্তান দুজনই এখন সুস্থ আছেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য।
জানা যায়,গত বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তী সময়ে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।
