বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাচ্চার বয়স ১৬ মাস হলেও মেলেনি বিয়ের স্বীকৃতি, এবার চট্টগ্রাম আদালতেই বাজবে সানাই

প্রকাশ: ৮ আগস্ট ২০২২ | ১১:৪৫ পূর্বাহ্ণ আপডেট: ৮ আগস্ট ২০২২ | ৪:১১ অপরাহ্ণ
বাচ্চার বয়স ১৬ মাস হলেও মেলেনি বিয়ের স্বীকৃতি, এবার চট্টগ্রাম আদালতেই বাজবে সানাই

নিজস্ব প্রতিবেদক

ফারহানা ইসলাম শারমিন ও মোহাম্মদ সাগর।একই অফিসে কাজের সূত্রে আড়াই বছর আগে পরিচয়।সেখান থেকে গোপন বিয়ে।কিন্তু করেননি বিয়ের কাবিন রেজিষ্ট্রেশন। গোপন সংসারে তাদের এখন এক বছর ৪ মাসের একটা বাচ্চাও আছে।তবে এই দীর্ঘ সময় পর এসে সাগর তার স্ত্রীকে অস্বীকার করেন।বিষয়টি এরপর গড়ালো আদালতে।পুলিশ সাগরকে আটক করে নিয়ে যায় কারাগারে। এখন মুক্তি পেতে সাগরকে আবার বিয়ে করতে হবে শারমিনকে। আদালতেই কাবিন নিবন্ধন শেষে মুক্তি মিলবে এই প্রেমিক পুরুষের।

ছবি : আটক সাগর

জানা যায়,আগামী ১৭ আগস্ট সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়ার আদালতে সাগর – শারমিনের বিয়ের সানাই বাজবে।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আনোয়ার শাহাদাত চৌধুরী নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার শাহাদাত চৌধুরী বলেন, ভুক্তভোগী শারমিন হাটহাজারীর ফতেয়াবাদের ছড়ারকুলের শহীদুল ইসলামের মেয়ে।এই তরুণীর সরলতার সুযোগ নিয়ে প্রেমের অভিনয় করে করে বিয়ে করেন চট্টগ্রাম নগরের নগরের বায়েজিদ বোস্তামী থানার কৃষ্ণ ছায়া আবাসিক এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে সাগর হাওলাদার। বাসায় হুজুর ডেকে গোপনে বিয়ে করেছিল তারা।কিন্তু এসময় তাদের কাবিন রেজিষ্ট্রেশন করা হয়নি। বিয়ের পর থেকে তারা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে।ইতোমধ্যে তাদের একটা কন্যা সন্তানের জম্ম হয়।যার বয়স এখন ১৬ মাস।

আনোয়ার শাহাদাত চৌধুরী বলেন,এতোদিন পর এসে সাগর তার স্ত্রী -পুত্রকে অস্বীকার করতে থাকে। একপর্যায়ে শারমিন স্বামী সাগরসহ তিনজনকে আসামী করে একটা মামলা দায়ের করেন।সেই মামলায় গত ২০ জুলাই হাটহাজারী থানার পুলিশ সাগরকে আটক করে কারাগারে পাঠান। তখন থেকেই তিনি কারাগারে আছেন।এখন তিনি জামিন পেতে আদালতে শারমিনকে নতুন করে বিয়ে করে কাবিননামা করতে রাজি হয়েছেন।

এই আইনজীবী বলেন, গত রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের জামিন শুনানি হয়েছিল। আজ (সোমবার) বিবাহ রেজিস্ট্রি করার পর আবার জামিন শুনানি হওয়ার কথা ছিলো।কিন্তু সাগরের বাবা চট্টগ্রামের বাইরে থাকায় বিবাদী পক্ষ আজকে বিয়েতে অপারগতা জানিয়েছে।আগামী ১৭ আগস্ট আদালতে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।এরপর জামিন শুনানি হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares