বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ , আটক ৪

প্রকাশ: ৭ আগস্ট ২০২২ | ১:৩৮ অপরাহ্ণ আপডেট: ৭ আগস্ট ২০২২ | ১:৩৯ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ , আটক ৪

নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী।মিছিল শেষে ঘটনাস্থল থেকে সংগঠনটির নেতাকর্মী সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে সাড়ে ৫টার দিকে মিছিলটি চট্টগ্রাম নগরের হামজারবাগ থেকে শুরু হয়ে বিবিরহাটে গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনটির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ৪ থেকে ৫ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জামায়াত কর্মীরা এসময় সরকার বিরোধী নানারকম উস্কানিমূলক শ্লোগান দেন।

এদিকে মিছিল শেষে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।পরে তাদেরকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এই বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিজামুদ্দিন আহমেদ বলেন, হামজারবাগ এলাকায় জামাত শিবির মিছিল করেছে।পরে সেখান থেকে আমরা ৪ জনকে আটক করেছি।এরমধ্যে ৩ জন মিছিলে ছিলো বলে নিশ্চিত হয়েছি।আর একজন সুন্নিয়া মাদ্রাসার লোক বলে জেনেছি।জামায়াত সংশ্লিষ্টতা না পেলে তাকে ছেড়ে দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares