বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোতোয়ালি থেকে ৮ ডাকাত গ্রেফতার

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ৮:২৬ পূর্বাহ্ণ আপডেট: ২৯ জুলাই ২০২২ | ৮:২৬ পূর্বাহ্ণ
কোতোয়ালি থেকে ৮ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থেকে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। একটি পরিত্যক্ত ঘরে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় কোতোয়ালি থানার পুলিশ ধারালো অস্ত্রসহ তাদের আটক করে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন জমিয়তুল ফালাহ মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছোরা জব্দ করা হয়।

আটককৃতরা হলো   মো. জাবেদ হোসেন জাহিদ (২৫), ওমর ফারুক (২০),মো.দেলোয়ার হোসেন (২৩), মো.সোহেল (৩০), আরমান হোসেন (১৯), মো.করিম (১৯), মো.খোকন (৩৫), মো.রুবেল (২৩)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নেয়ার কথা স্বীকার করেছে।গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares