বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অবৈধ সম্পদ অর্জনের দায়ে প্রদীপের ২০ বছর, বউয়ের ২১ বছরের কারাদণ্ড

প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ৮:৪২ পূর্বাহ্ণ আপডেট: ২৭ জুলাই ২০২২ | ৮:৪২ পূর্বাহ্ণ
অবৈধ সম্পদ অর্জনের দায়ে প্রদীপের ২০ বছর, বউয়ের ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

দুদকের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের ২০ বছর এবং স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুইজনের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন।

জানা যায় ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।মামলায় প্রদীপ দম্পতির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares