বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ৩:০২ অপরাহ্ণ আপডেট: ২১ জুলাই ২০২২ | ৩:০৮ অপরাহ্ণ
ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী রাষ্ট্রপতিও। বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, রাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares