বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জিইসি মোড়ে তরুণীকে রিকশা থেকে নামিয়ে ৬ দুর্বৃত্তের গণধর্ষণ

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ১২:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৯ জুলাই ২০২২ | ১২:৫৫ অপরাহ্ণ
জিইসি মোড়ে তরুণীকে রিকশা থেকে নামিয়ে ৬ দুর্বৃত্তের গণধর্ষণ

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে রিকশা থেকে নামিয়ে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করেছে ৬ দুর্বৃত্ত। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক রিকশাচালকের ফোন পেয়ে তাঁকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরের খুলশী থানার জিইসি বাটা গলি এলাকায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আটককৃতরা হলেন— ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ, সাইফুল ইসলাম ও খালেক,হোসেন। 

ঘটনার বিষয়ে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, জিইসি এলাকার সাদিয়াস কিচেনের সামনে দিয়ে রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ১টায় রিকশাযোগে ষোলশহরের দিকে যাচ্ছিলেন ওই গার্মেন্টস কর্মী গৃহবধূ। এ সময় ৩ যুবক রিকশার গতিরোধ করে ওই নারীকে সাদিয়াস কিচেনের পাশে ফ্লাইওভারের নিচের একটি অস্থায়ী টং ঘরের ভেতরে নিয়ে যায়। সেই টং দোকানে আগে থেকে বসে থাকা ৩ জনসহ মোট ৬ জন মিলে তাকে ধর্ষণ করে। 

তিনি জানান, যে রিকশাচালকের রিকশা থেকে ওই গার্মেন্টস শ্রমিককে নামিয়ে নেয়া হয় তার মোবাইল ছিল না। তিনি অন্য আরেকজন রিকশাচালকের মাধ্যমে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পরবর্তীতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থেকে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে বাকি ৩ জনকেও গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ভিকটিম গার্মেন্টস শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর বড়ভাই বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares