বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আইসিটি মামলায় কারাগারে যাওয়ার ৩ ঘন্টার মধ্যে জামিন পেলেন দীপ্ত টিভির মালিক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ আপডেট: ১৮ জুলাই ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ
আইসিটি মামলায় কারাগারে যাওয়ার ৩ ঘন্টার মধ্যে জামিন পেলেন দীপ্ত টিভির মালিক

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির দায়ের করা আইসিটি মামলায় কারাগারে যাওয়ার তিন ঘন্টার মাথায় জামিনে মুক্তি পেয়েছেন বেসরকারি দীপ্ত টেলিভিশনের এমডি কাজী জাহেদুল হাসান।তবে এই মামলায় কারাগারে যাওয়ার নির্দেশ পাওয়া বাকি ৩ জনের বিষয়ে নতুন করে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।ফলে তাদেরকে কারাগারেই থাকতে হচ্ছে।

সোমবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত দ্বিতীয় দফা শুনানি শেষে এ জামিন আদেশ দেন।

জানা যায়,সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জেরে দায়ের করা আইসিটি মামলায় সোমবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ চার জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো বাকি তিনজন হলেন কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও আনিসুর রহমান।এরমধ্যে এই আদেশের ঘণ্টা তিনেক পর বিকেল ৫টার দিকে একই আদালতে শারিরীক অসুস্থতার কারণে দেখিয়ে জামিন চান দীপ্ত টিভির মালিক ও কাজী গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বিষয়টি আমলে নিয়ে তার জামিন মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে পাঠানোর আদেশ দেওয়া তিন আসামির জামিনের বিষয়ে আগামীকাল দিন ঠিক করে শুনানি স্থগিত করেন।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন বলেন, ‘উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন শেষে আদালত চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বিকেল ৫টার দিকে আদালত শুধুমাত্র কাজী গ্রুপের এমডিকে শারিরীক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দেন। অন্য তিন আসামির বিষয়ে আগামীকাল শুনানির দিন ধার্য্য করেছেন।’

জানা যায় ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে একটা সংবাদ পরিবেশন করা হয়। এতে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালের ৫ এপ্রিল বিএসসির মালিকানাধীন সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলার বাদী মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীসহ সাত জনকে আসামি করা হয়। ওই মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার শর্তে গত ৫ জুন উচ্চ আদালতে তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন আসামীরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares