বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশ: ১৪ জুলাই ২০২২ | ১১:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ১৪ জুলাই ২০২২ | ১১:৫৯ পূর্বাহ্ণ
সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক

বিএসটিআই এর  লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত করা ও তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করার অভিযোগে দায়ের করা একটা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।

  

বৃহস্পতিবার (১৪ জুলাই)  দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই রায় দেন।

জানা যায়,২০১৯ সালের ২৯ জুলাই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা  নগরীর উত্তর পতেঙ্গায় অবস্থিত  সিটি গ্রুপের ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেডে অভিযান পরিচালনা করে । এ সময় এই প্রতিষ্ঠানে উৎপাদিত সার্টিফাইড সয়াবিন তেল ও সার্টিফাইড পাম অলিনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে সরকার নির্ধারিত প্যারামিটারে ভিটামিন এ পাওয়া যায়নি। এই ঘটনায় বিএসটিআই এর  তৎকালীন উপ পরিচালক শওকত ওসমান সিটি গ্রুপের  চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে  বিএসটিআইর প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন খন্দকার  বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করে ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেড বিএসটিআই আইন ও ভোজ্যতেল ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন লংঘন করেছে। তাই প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক হিসেবে ফজলুর রহমানের বিরুদ্ধে মামলটি করা হয়েছিল। ওই মামলায়  শুনানি শেষে আজ  বৃহস্পতিবার দুপুরে আদালত ফজলুত রহমানকে  গ্রেপ্তারের নির্দেশ দেন।




সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares