বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চমেক হাসপাতাল থেকে ওষুধ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

প্রকাশ: ১১ জুলাই ২০২২ | ১০:১৫ পূর্বাহ্ণ আপডেট: ১১ জুলাই ২০২২ | ১০:১৬ পূর্বাহ্ণ
চমেক হাসপাতাল থেকে ওষুধ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করা।আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ওষুধ চোর চক্রের সদস্য।


সোমবার (১১ জুলাই) সকালে হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক এই ওষুধ চোররা হলেন আশীষ দাশ (৪৫),দিলীপ কুপার নাথ (৪২) ও পলাশ ধর (৩২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৪টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে সুমন বড়ুয়া (৩০) কে আটক পর থেকে ছায়া তদন্ত নামে পুলিশ। সুমন বড়ুয়া কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোপন তথ্যের ভিত্তিতে চমকে মূল ফটকের সামনে বিপুল পরিমাণ চুরি করা সরকারি ওষুধসহ তিনজনকে আটক করা হয়।

পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম সাম্পান নিউজকে বলেন, আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে চমেক হাসপাতালের ০৩ জন স্পেশাল ওয়ার্ড বয়কে সরকারী ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares