বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাঁচলাইশে ইয়াবা বিক্রির সময় পুলিশ কনস্টেবল আটক

প্রকাশ: ৮ জুলাই ২০২২ | ৯:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ৮ জুলাই ২০২২ | ১০:০৫ পূর্বাহ্ণ
পাঁচলাইশে ইয়াবা বিক্রির সময় পুলিশ কনস্টেবল আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইয়াবা বিক্রির সময় সিটি এসবিতে কর্মরত উপল চাকমা নামে এক পুলিশ কনস্টেবলকে ৩ সহযোগীসহ আটক করেছে র‍্যাব।এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ।

গ্রেপ্তার হওয়া বাকি ৩ জন হলেন—নান্টু দাশ (৪২), কামরুল ইসলাম (৩০), গিয়াস উদ্দিন (৪২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, শুক্রবার সকালে আসামিদের চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares