প্রকাশ: ৮ জুলাই ২০২২ | ৯:২৬ পূর্বাহ্ণ আপডেট: ৮ জুলাই ২০২২ | ৯:২৭ পূর্বাহ্ণ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ৬৭ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশটির সাবেক এই রাষ্ট্রপ্রধান
জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে শুক্রবার সকালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে দুর্বৃত্তের গুলিতে আহত হন আবে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হচ্ছিল।
