বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেলালী আটক

প্রকাশ: ২৪ জুন ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ আপডেট: ২৪ জুন ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ
নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেলালী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও চসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বাসিন্দা।

পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, জামায়াত নেতা হেলালীর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares