নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী ইন্তেকাল করেছেন । ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ১৯ বছর বয়সে নগরীর বেসরকারী ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, একদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয় সামিয়া রুদবা।হাসপাতালে নেয়া হলে তার উচ্চ ডায়াবেটিস শনাক্ত হয়।হঠাৎ করেই তারা অবস্থার অবনতি হয়।পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।সেখানেই একদিন বিশেষ পর্যবেক্ষণে থাকা অবস্থায় মাত্র ১৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সম্ভাবনাময় এই তরুণী।
সামিয়া রুদবা এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ হতে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল হতে এসএসসি পাশ করেছিলেন। জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষা তেই জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেছিলেন।তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের ছাপ রেখেছিলেন।
এদিকে পারিবারিক সূত্রে জানা যায়,আজ বাদে জোহর নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদের সামনে প্রথম এবং বাদে আছর পটিয়ার এয়াকুব দন্ডিস্থ নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামিহা রুদবাকে দাফন করা হবে।
